সব খবর
২৩ ডিসেম্বর ২০২৪, ৪:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বৈরাচারের প্রেতাত্মারা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রন করেছে, বাংলাদেশ এখনও পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি : আমিনুল হক

ঢাকা (উত্তর) : জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক।

আজ রোববার উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তরা পূর্ব থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারের প্রেতাত্মারা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রন করেছে। সেই নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশ এখনও পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের সফলতা চায়। এদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারা (অন্তর্বর্তীকালীন সরকার) এখনও পর্যন্ত সক্ষম হয়নি। কিন্তু আমরা খেয়াল করছি- জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকলীন সরকার ধীর গতিতে চলছে।

উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক মোঃ শাহ আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।

এছাড়াও কর্মশালায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন ও এস এম জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মহসীন সিদ্দিকী রনী, শ্রমিক দল মহানগর উত্তর সদস্য সচিব কামরুল জামান কামরুল, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০