সব খবর ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৎ মা কর্তৃক ছেলেকে হত্যার পরিকল্পনা করে স্বামী ও চার বছরের কন্যা সহ নিজেই খুন

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন উত্তর ভাদাইল গ্রামের ৪তলা ভবনের ৪র্থ তলায় নিজেদের ফ্লাটে ভাড়াটে খুনি ও সন্তানের হাতে নির্মমভাবে খুনের স্বীকার হন ভিকটিম মিজানুর রহমান বাচ্চু (৫৩), তার ৪র্থ স্ত্রী স্বপ্না বেগম (২৮) ও মেয়ে জান্নাতুল (৪)। হত্যার পরে হত্যাকারীরা হত্যাকান্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া এবং হত্যাকান্ডের প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে কৌশলে রুমের দরজার বাইরে থেকে দরজার ভিতরের হ্যাজভোল্ট লাগিয়ে দেয়। উল্লিখিত নির্মম হত্যাকান্ডের ঘটনায় রুজু হওয়া মামলার রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামী ১। তরিকুল ইসলাম @ তারেক @ হৃদয় (২৮) ও ২। তানভীর হাসান হিমেল (২২) দ্বয়কে যথাক্রমে গত ০৪ অক্টোবর, ২০২৪ইং ও ২৪ অক্টোবর, ২০২৪ইং তারিখে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা । ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল উত্তরপাড়া গ্রামের ভিকটিম মিজানুর রহমান বাচ্চু (৫৩) তার ৪র্থ স্ত্রী স্বপ্না বেগম (২৮), তাদের মেয়ে জান্নাতুল (৪) এবং ১ম স্ত্রীর সন্তান তানভীর হাসান হিমেল (২২) সহ বসবাস করতেন। একই তলায় অন্য একটি রুমে ভিকটিম মিজানুর রহমান বাচ্চুর পূর্ব পরিচিত তরিকুল ইসলাম @ তারেক @ হৃদয় (২৮) বসবাস করতেন। গত ১২ সেপ্টেম্বর, ২০২৪ইং তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময়ে ভিকটিমের চার তলা ভবনের ৪র্থ তলার বেড রুম থেকে আগুনের ধোঁয়া দেখে গ্রেফতারকৃত আসামী হিমেল ও তারেক’দ্বয় আগুন আগুন বলে চিৎকার শুরু করলে বাসার অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাদের সহায়তায় রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন নেভায় এবং সেখানে ভিকটিম মিজানুর রহমান বাচ্চু (৫৩), তার ৪র্থ স্ত্রী স্বপ্না বেগম (২৮) ও মেয়ে জান্নাতুল (৪) দের মৃতদেহ খাঁটের উপর শোয়ানো অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে ভিকটিম স্বপ্না বেগমের বোন মোছাঃ লাবন্য আক্তার (২৪) ভিকটিম বাচ্চুর ছেলে মেফতারকৃত আসামী তানভীর হাসান হিমেল (২২)’কে সহ থানায় গিয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং ৩৮, তারিখ-১৩/০৯/২০২৪ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন। মামলাটি পিবিআই এর সিডিউলভূক্ত হওয়ায় ঘটনার পর থেকেই পিবিআই ঢাকা জেলা মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে স্ব-উদ্যোগে মামলার তদন্তভার করে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, সময় লাগতে পারে দুই বছর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আরও বাড়লো সোনা-রুপার দাম

সারাদেশে কলেরার টিকা শুরু

তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের প্রতিবাদ

অবসর ভাতার জন্য শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, বহিষ্কার ৫ পরীক্ষার্থী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১১

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১২

বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

১৩

শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

গাড়ি কেনার শখ পূরণে অভিনয়ে, এখন জনপ্রিয় নায়িকা

১৫

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

বিশ্বকাপ থেকে কোন দল কত প্রাইজমানি পেল

১৭

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

তুরাগে মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে, অপেক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

১৯

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে

২০