সব খবর ডেস্ক
২০ জুলাই ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে কোন দল কত প্রাইজমানি পেল

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের সফল সমাপ্তি ঘটেছে। তবে এর মধ্যে পারফরম্যান্সভিত্তিক প্রাইজমানির ছড়াছড়িও কম নয়।চ্যাম্পিয়ন থেকে শুরু করে বিভিন্ন পুরস্কার পাওয়া দলগুলো কী পরিমাণ অর্থ পেল? বিশ্বকাপ শুরুর প্রায় দুই মাস আগেই প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দিয়েছিল ফিফা। ৪৮ দলের বিশ্বকাপে যাতে কাউকে লোকসানের মুখে পড়তে না হয়, তাই প্রাইজমানি বাড়ানো হয়েছিল আরও ১৫ শতাংশ।সব মিলিয়ে দলগুলোর মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল ৮৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা (১২৩.১২ টাকা হারে)। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। স্বাভাবিকভাবে তাঁরাই আর্থিকভাবে লাভবান হয়েছে সবচেয়ে বেশি। বিশ্বকাপ জেতায় স্পেন দল প্রাইজমানি হিসেবে পাবে মোট ৫ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা ৬১৫ কোটি টাকা। রানার্সআপ লিওনেল মেসির আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)। গত পরশু ফ্রান্সকে হারিয়ে তৃতীয় হওয়া ইংল্যান্ড পাবে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। চতুর্থ ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার বা ৩৩২ কোটি টাকা। এ তো গেল সেমিফাইনালে খেলা দলগুলোর হিসাব। কোয়ার্টার ফাইনালে বাদ পড়া চারটি দল পাবে ১ কোটি ৯০ লাখ ডলার (২৩৩ কোটি টাকা)। শেষ ষোলোতে বাদ পড়া আটটি দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার (১৮৪ কোটি টাকা)। শেষ ৩২ দলের রাউন্ড থেকে বাদ পড়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার (১৩৫ কোটি টাকা)। বিশ্বকাপে গ্রুপ পর্ব খেলে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার। এ পর্বের প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার (প্রায় ১১০ কোটি টাকা)। এ ছাড়া বিশ্বকাপের শুরুতেই প্রস্তুতি, থাকা-খাওয়া ও সবকিছুর জন্য প্রতিটি দলকে ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছিল ফিফা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, সময় লাগতে পারে দুই বছর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আরও বাড়লো সোনা-রুপার দাম

সারাদেশে কলেরার টিকা শুরু

তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের প্রতিবাদ

অবসর ভাতার জন্য শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, বহিষ্কার ৫ পরীক্ষার্থী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১১

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১২

বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

১৩

শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

গাড়ি কেনার শখ পূরণে অভিনয়ে, এখন জনপ্রিয় নায়িকা

১৫

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

বিশ্বকাপ থেকে কোন দল কত প্রাইজমানি পেল

১৭

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

তুরাগে মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে, অপেক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

১৯

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে

২০