সব খবর ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়ি কেনার শখ পূরণে অভিনয়ে, এখন জনপ্রিয় নায়িকা

ভারতের বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাকুল প্রীত সিং। বর্তমান সময়ে গ্ল্যামার আর অভিনয় দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।তবে জানলে অবাক হবেন, রূপালি পর্দায় আসা নিয়ে তার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না! শুধু ৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়ে বন্ধুদের মধ্যে সবার আগে গাড়ি কেনার শখ পূরণ করতেই প্রথম সিনেমায় রাজি হয়েছিলেন তিনি।

ইন্ডাস্ট্রিতে নিজের পা রাখার গল্প বলতে গিয়ে রাকুল জানিয়েছেন, বিষয়টি অপ্রত্যাশিত ছিল।তিনি বলেছেন, ‘আমি তখন মাত্র কলেজের প্রথম বর্ষের ছাত্রী, বিষয় ছিল গণিত। পোর্টফোলিওর ছবি তোলার মাত্র তিন দিনের মাথায় একটি কন্নড় সিনেমার টিম আমার বাবার সঙ্গে যোগাযোগ করে কাস্টিংয়ের প্রস্তাব দেয়।
আমি তো প্রথমে বেশ দ্বিধায় পড়ে গিয়েছিলাম, কারণ পড়ালেখা ছেড়ে সিনেমা করব কি না তা বুঝতে পারছিলাম না।’
রাকুল বলেন, ‘সিনেমাটিতে কাজের জন্য আমাকে ৫ লাখ রুপি অফার করা হয়েছিল।

সেই সময় আমার মাথায় একটাই চিন্তা ঘুরছিল, এই ৫ লাখ টাকা পেলে বন্ধুদের মধ্যে আমিই হব প্রথম জন, যে নিজের টাকায় গাড়ি কিনবে! বন্ধুদের সামনে আমাকে দারুণ কুল দেখাবে, শুধু এই ভাবনায় আমি সিনেমাটিতে হ্যাঁ বলে দিই।’
একটি গাড়ির শখ থেকে সিনেমায় এলেও প্রথম কাজের অভিজ্ঞতাই বদলে দেয় রাকুলের জীবন। তিনি জানান, টানা ৪০ দিন কন্নড় সিনেমাটির শুটিং করার পর তিনি বুঝতে পারেন যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করাটাই তার আসল ভালোবাসা।

তবে আবেগের বশে পড়ালেখা ফেলে দেননি তিনি। আগে নিজের গ্র্যাজুয়েশন বা স্নাতক শেষ করেন এবং পরে ২০১৩ সালে পুরোপুরিভাবে পেশাদার অভিনেত্রী হিসেবে তার নতুন সফর শুরু করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, সময় লাগতে পারে দুই বছর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আরও বাড়লো সোনা-রুপার দাম

সারাদেশে কলেরার টিকা শুরু

তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের প্রতিবাদ

অবসর ভাতার জন্য শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, বহিষ্কার ৫ পরীক্ষার্থী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১১

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১২

বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

১৩

শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

গাড়ি কেনার শখ পূরণে অভিনয়ে, এখন জনপ্রিয় নায়িকা

১৫

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

বিশ্বকাপ থেকে কোন দল কত প্রাইজমানি পেল

১৭

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

তুরাগে মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে, অপেক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

১৯

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে

২০