সব খবর ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ৩:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরায় জুলাই বিপ্লবে ছাত্র -জনতার অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
জুলাই- আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার ২৭ সেপ্টেম্বর’২৪ বিকেলে রাজধানী উত্তরা ১৩ নং সেক্টর এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সেক্টর ১৩।

এ সময় উপস্থিত ছিলেন,১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হোসেন (অব:),
সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো: আব্দুল লতিফ,ক্রীড়া সম্পাদক, মো: দুলাল উদ্দীন
অর্থ সম্পাদক, ইঞ্জি: কাজী শফিক
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, অধ্যাপক শেখ মাহমুদ আলম, নিরাপত্তা সম্পাদক, লুতফর রহমান তালুকদার, নির্বাহী সদস্য, এস এম,সাইফুজ্জামান মানিক, মো: রিয়াজুল আলম,শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জাহানারা লাইজু, স্থানীয় সাংবাদিক প্রতিনিধি ফরিদ আহমেদ নয়ন।
উক্ত আলোচনা সভার আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, আজমাইন রহমান রায়মান
,মো: মোফাজ্জল হোসেন বাপ্পি, সফিউল হক রাহাতফরহাদ সোহেল, এহসান সাদ, তানভীর, রাফিউল ইসলাম, শাহ আলম, রফিকুল ইসলাম আইনী,আযানসহ বৃহত্তর উত্তরার অন্যান্য ছাত্র বৃন্দসহ অন্যান্য শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, এ জাতি বীরের জাতি,আমরা এ দেশে জন্ম নিয়ে গর্ববোধ করি, ছাত্র-জনতার আন্দোলনে নিহত
শহীদ ভাই বোন দের খুনিদের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে।
এদের কাউকে ছাড় দেয়া হবে না, সকল জুলুম,চাঁদাবাজি ও অন্যায়ের বিরূদ্ধে সবাইকে ঐক্যবদ্ব হতে হবে। অপরাধ যেখানেই হোক সেখানেই রূখে দিতে হবে।আন্দোলন যারা আহত হয়েছেন তাদেরকে যত দ্রুত সম্ভব ভালো চিকিৎসা প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন,
ছাত্র পরিচয়ে কেউ চাঁদাবাজি কোনরকম সহিংসতা করার চেষ্টা করলে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান করেন।
যারাই ফ্যাসিবাদের দোসরদের পূর্ণবাসন করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

আয়োজনে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবদান অপরিসীম। গত পনেরটি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আমরা যা পারিনি ছাত্ররা তা ২০২৪ সালে এসে করে দেখিয়েছেন। আমাদের ছাত্ররাই আগামীর বাংলাদেশের পথপ্রদর্শক।
এসময় ভবিষ্যৎ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সেক্টরবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০