Senior Reporter
৮ মে ২০২৫, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপরাধ দমনে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমানের অনন্য সাফল্য

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান শুধুমাত্র তার ব্যতিক্রমী নেতৃত্বের জন্যই নয়, বরং অপরাধ দমনের ক্ষেত্রে অসাধারণ সফলতার জন্যও বৃহত্তর উত্তরা এলাকার নাগরিকদের মাঝে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। এর কারণ, গত এপ্রিল মাসে তার নেতৃত্বে উত্তরা পশ্চিম থানার গ্রেপ্তারকৃত আসামীর সংখ্যা এই থানার অধীনে গ্রেফতারের সর্বকালের রেকর্ড ভেঙে ৪১৯ জনে পৌঁছেছে, যা মার্চ মাসের ৩৫০ জন আসামী গ্রেপ্তারের তুলনায় একটি ঈর্ষণীয় উন্নতিও বটে।

থানা সূত্রে জানা যায়, মাসে সাধারণত ২০০ থেকে ২৫০ আসামী গ্রেফতারের রেকর্ড ছিলো উত্তরা পশ্চিম থানার। কিন্তু ওসি হাফিজুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রেফতারের সংখ্যা আশানুরূপ হারে বেড়েছে। যেমন গত মার্চ মাসে গ্রেফতারের সংখ্যা ছিলো ৩৫০, যা অত্র থানার অধীনে তখন পর্যন্ত ছিলো গ্রেফতারের সর্বোচ্চ রেকর্ড। তবে সদ্যগত এপ্রিলে ওসি হাফিজুর রহমান নিজের রেকর্ড নিজেই ভেঙে গ্রেফতারের সংখ্যা উন্নীত করেছেন ৪১৯ এ।

এপ্রিল মাসে উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে ধরা পড়া অপরাধীদের মধ্যে রয়েছে মাদক কারবারি ৫০ জন, ছিনতাইকারী ৭২ জন, জুলাই হত্যা মামলার আসামী ৩০ জন এবং অন্যান্য মামলার আসামী ২৬৭ জন। উক্ত আসামীরা থানা এলাকায় নিরাপত্তা ও শান্তি বিনষ্টের চেষ্টা করেছিল।

হাফিজুর রহমানের নেতৃত্বে উত্তরা পশ্চিম থানার পুলিশ সদস্যদের কঠোর প্রচেষ্টার ফলশ্রুতিতে এপ্রিল মাসে গ্রেপ্তারকৃতদের সংখ্যা গত মাসের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এই সাফল্য শুধুমাত্র সংখ্যাগত নয়, বরং উত্তরাবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি করেছে। অত্র এলাকার বাসিন্দারা এখন পুলিশ প্রশাসনের ওপর নিশ্চিন্তে ভরসা করতে পারছেন।

এ প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানা এলাকার এক স্থায়ী বাসিন্দা বলেন, “ওসি হাফিজুর রহমানের কাজ আমরা শুরু থেকেই দেখে আসছি। তার এই প্রচেষ্টা আমাদের জীবনে শান্তি ও নিরাপত্তা প্রদান করেছে।”

উত্তরা পশ্চিম থানার এই সাফল্যের বিষয়ে জানতে চাইলে হাফিজুর রহমান প্রতিবেদককে বলেন, “আমরা আরও কাজ করতে চাই, আমাদের লক্ষ্য হলো উত্তরার প্রতিটি নাগরিককে নিরাপদে রাখা।” তিনি আরও জানান, জনসাধারণের প্রতি সহযোগিতা বাড়াতে তিনি বিভিন্ন সমাজসেবী সংগঠন, সাংবাদিক সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।

উত্তরা পশ্চিম থানার এই সাফল্য প্রমাণ করে যে, নিরাপত্তা ব্যবস্থা যদি শক্তিশালী হয় এবং জনসাধারণও যদি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করে, তবে যে কোন এলাকা থেকে স্থায়ীভাবে অপরাধ নির্মূল করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, সময় লাগতে পারে দুই বছর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আরও বাড়লো সোনা-রুপার দাম

সারাদেশে কলেরার টিকা শুরু

তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের প্রতিবাদ

অবসর ভাতার জন্য শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, বহিষ্কার ৫ পরীক্ষার্থী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১১

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১২

বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

১৩

শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

গাড়ি কেনার শখ পূরণে অভিনয়ে, এখন জনপ্রিয় নায়িকা

১৫

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

বিশ্বকাপ থেকে কোন দল কত প্রাইজমানি পেল

১৭

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

তুরাগে মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে, অপেক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

১৯

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে

২০