সব খবর
২০ মে ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। আজ মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় ডিএনসিসি ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এসময় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, “এই সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিলো তা দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে। সরকারের নানান কর্মকান্ড আমাদেরকে অনেক কিছু ভাবায়। উপদেষ্টা আসিফ মাহমুদ ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক হিসাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের নেতা মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছে যা শহীদদের রক্তের সাথে প্রতারণা। আমরা সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের নেতা মোহাম্মদ এজাজকে অপসারণ করে গ্রেফতার না করলে আগামী শনিবার যমুনা ঘেরাও করা হবে।
মানবিক করিডোরের বিষয়ে ফারুক হাসান বলেন,ইন্টেরিম সরকার মানবিক করিডরের নামে দেশবিরোধী সিদ্ধান্ত থেকে বেরিয়ে না আসলে আবারও আন্দোলনের দাবানল জ্বলবে। দেশের প্রশ্নে কোন ছাড় হবেনা। আমাদের এক ফোঁটা রক্ত থাকতে মানবিক করিডোর দিতে দেওয়া হবে না। আমার দেশের সের্ন্টমার্টিনে আমরা কেন যেতে পারবো না, সেখানে কি হচ্ছে, কি ঘটছে সেটা জনগণ কে জানতে হবে । দেশকে পশ্চিমাদের হাতে তুলে দেয়া যাবে না।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নেতা ও এনসিপির প্রতিনিধি। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতাকে কারা কত টাকার বিনিময়ে এই পদে বসিয়েছিলো সেটা তদন্ত করে বের করতে হবে। তাকে নিয়োগ দেয়ার মাধ্যমে দেশে জঙ্গিবাদকে উসকে দেয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে কোন জঙ্গিবাদের ঠাঁই হবে না। বাংলাদেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের যেমন জায়গা হয়নি, তেমনি জঙ্গিবাদেরও ঠাঁই হবে না। অন্তর্বর্তী সরকার দেশের মানুষ ও কোনও রাজনৈতিক দলের কথা না শুনে শুধু একটি দলের কথা শুনে দেশ পরিচালনা করছে। পশ্চিমাদের মদদপুষ্ট সরকারের কয়েকজন উপদেষ্টা বিদেশী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তারা দেশকে এনজিও প্রজাতন্ত্র বানানোর চেষ্টা করছে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ দেশকে এনজিও প্রজাতন্ত্র বানাতে দিবে না।

দলের উচ্চতর পরিষদের আরেক সদস্য আব্দুজ জারের বলেন,”হিজবুত তাহরীর নেতা এজাজকে ঢাকা সিটির মত গুরুত্বপূর্ণ জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ায় দেশের সার্বিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে, হিজবুত তাহরীর মত নিষিদ্ধ গোষ্ঠীকে পূনর্বাসনের দায়িত্ব নেওয়ায় আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে থাকার নৈতিক গ্রাউন্ড হারিয়েছে।

বিক্ষোভ মিছিলে সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, এছাড়াও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, রবিউল হাসান, কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম রতন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পী, মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০