সব খবর ডেস্ক
৭ জুলাই ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তুরাগে মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে, অপেক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তারের সময় ধাওয়া খেয়ে নদীতে ডুবে নিখোঁজ হওয়ার অভিযোগ এবং পরে নদী থেকে একাধিক লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ঘটনায় দেশীয় ও বিদেশি বিভিন্ন সংস্থার অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর সময় এ ঘটনা ঘটেছে। তবে সরকারের দায়িত্ব হচ্ছে বিষয়টি তদন্ত করা এবং কারও সংশ্লিষ্টতা থাকলে তা খতিয়ে দেখা। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান কথা বলেন তিনি।সামাজিক মাধ্যমে তুরাগের ঘটনাকে ঘিরে পরস্পরবিরোধী প্রচারণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাহেদ উর রহমান বলেন, সেখানে কিছু মানুষের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। এটা হওয়া উচিত ছিল না।

তিনি আরও বলেন, সরকার স্বাভাবিক নিয়মেই ঘটনার তদন্ত করবে এবং এর সঙ্গে কেউ জড়িত থাকলে তা খুঁজে বের করবে। জাহেদ উর রহমান বলেন, দেশীয় ও দেশের বাইরের বিভিন্ন সংস্থার অনুসন্ধানী প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর সময় ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবুও ঘটনাটি সরকার অত্যন্ত দুঃখজনক হিসেবে দেখছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের জীবনও মূল্যবান। তারা এই রাষ্ট্রের নাগরিক। প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান, তারা যেন রাষ্ট্রের আইন মেনে চলেন।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) পক্ষ থেকে জানানো হয়েছে যে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।

তিনি আরও বলেন, বিষয়টি আদালতের এখতিয়ার। আদালত সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবেন। বিচারে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত হয়, তাহলে তারা আবার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, সময় লাগতে পারে দুই বছর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আরও বাড়লো সোনা-রুপার দাম

সারাদেশে কলেরার টিকা শুরু

তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের প্রতিবাদ

অবসর ভাতার জন্য শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, বহিষ্কার ৫ পরীক্ষার্থী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১১

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১২

বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

১৩

শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

গাড়ি কেনার শখ পূরণে অভিনয়ে, এখন জনপ্রিয় নায়িকা

১৫

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

বিশ্বকাপ থেকে কোন দল কত প্রাইজমানি পেল

১৭

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

তুরাগে মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে, অপেক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

১৯

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে

২০