সব খবর ডেস্ক
৮ জানুয়ারী ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংকে ডলারের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা

ব্যাংকে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে ডলারের কোনো সংকট নেই এবং গত বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। পাশাপাশি রপ্তানি প্রায় ১৭ শতাংশ বেড়েছে। ব্যাংকগুলোতে ডলারের সংকট সম্পর্কে যে তথ্য শোনা যাচ্ছে, তা সঠিক নয়। ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, প্রথমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রমে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে তা স্বীকার করে নেওয়া দরকার ছিল। তা আমরা করেছি। সেটা দূর করতে ডিজিটালাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি।

ইতোমধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে জানিয়ে বশিরউদ্দীন বলেন, শুধু বিতরণ কার্যক্রম ন্যায়ভিত্তিক নয়, আমরা ক্রয় কার্যক্রমকেও আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চাই।

আলুর বাজার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আলুর দাম ৫০ টাকার নিচে, যদিও কিছুদিন আগে দাম অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছিল। তবে দাম এখন সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আরও কমবে।

তিনি আরও বলেন, বছরের শেষে সরকারি পর্যায়ে কিছু আলু মজুত করবে এবং প্রয়োজন হলে আমদানি করে মজুত করা হবে। গত বছর আলুর মূল্য বাড়ায় চাষিদের মধ্যে চাষের আগ্রহ বেড়েছে এবং এ বছর আলু ও পেঁয়াজের দাম সহনীয় থাকবে।

এ সময় বাজারে চালের কোনো ঘাটতি নেই মন্তব্য করে তিনি বলেন, নিজস্ব মজুতেও ঘাটতি নেই। স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। আমরা আমনের ভরা মৌসুম পার করছি। ঠিক এই মুহূর্তে বাজারে এই দামের কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না। এটার কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমাদের কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে দাম নেমে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০