সব খবর
১২ জানুয়ারী ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংখ্যাগরিষ্ঠতা পেলেও জাতীয় সরকার গঠন করবে বিএনপি: আমীর খসরু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ৩১ দফার সংস্কার বাস্তবায়ন সবাইকে নিয়ে করতে চায় তার দল।

শনিবার বিকেলে রাজধানীর বানানীতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকাসহ সারাদেশ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশ নেন এই আয়োজনে। এসময়, শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, বিএনপি একা নয় ৪২ দল একসাথে সরকার পতনের আন্দোলন করেছে, অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই পরিস্থিতি।

সরকার পতনের আন্দোলনে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বড় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের অন্য অংশীজনদের অবস্থান খাটো করে দেখা যাবে না। আন্দোলনের কৃতিত্ব নিতে গিয়ে যেন ভেদাভেদ সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি।

আগামীতে জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

আমীর খসরু বলেন, স্বৈরাচার পতন পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে এমন চিন্তা থেকেই বিএনপি ৩১ দফা দিয়েছে। আমরা কয়েক বছর ধরে রাষ্ট্রকাঠামো ঠিক করতে কাজ করছি। এ সময় অন্য দেশ সাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান মেধাবৃত্তিক রাজনীতিতে জোর দিয়েছিলেন। বিএনপি এখনও সেই পথেই হাঁটছে। দলটি তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায়। আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০