সব খবর
১২ জানুয়ারী ২০২৫, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শতাধিক পণ্যের উপর নতুন করারোপ জনজীবনে দুর্বিষহ অবস্থার সৃষ্টি করবে – খেলাফত মজলিস

শতাধিক পণ্যের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ ও টিসিবির পণ্য বিক্রয় বন্ধে উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। আজ এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গত বৃহস্পতিবার রাতে দু’টি অধ্যাদেশের মাধ্যমে সরকার শতাধিক পণ্য ও সেবার আমদানি, উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূল্য সংযোজন কর-ভ্যাট, সম্পূরক ও আবগারি শুল্ক বাড়িয়েছে। এতে করে ইন্টারনেট ব্যবহার, এলপি গ্যাস সহ প্রয়োজনীয় অনেক পণ্য ও সেবাখাতে ব্যয় বৃদ্ধি পাবে। মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে জনজীবনে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হবে।

মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর অন্যায্য শর্ত পূরণে সরকার জনগণের উপর নতুন করে এই করের বোঝা চাপিয়েছে। আমরা এই কর বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছি। সরকারি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। টিসিবির উদ্যোগে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় বাড়াতে হবে। সামনে রমজান মাসকে কেন্দ্র করে সরকারি এই ঘোষণা সংখ্যাগরিষ্ঠ মানুষকে কষ্ট দিবে। সরকারের উচিত রাজস্ব আয় বৃদ্ধির জন্য কর ফাঁকি বন্ধ করা, পাচারকৃত অর্থ দ্রুত ফেরত আনা, দুর্নীতিবাজদের থেকে উদ্ধারকৃত অর্থ ও সম্পদকে কাজে লাগানো, একাধিক বাড়ী ও গাড়ীর ক্ষেত্রে কর পুনর্বিন্যাস করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০