সব খবর ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩ মাসে কোটিপতি বেড়েছে প্রায় তিন হাজার

চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি, যা আগের প্রান্তিক মার্চের চেয়ে ২ হাজার ৮৯৪টি বেশি। জুন শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা। ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান—সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি টাকা থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিক্স শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটির বেশি টাকা রয়েছে, এমন অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৭৮৪। তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৯০। অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে ২ হাজার ৮৯৪টি।

তথ্য বলছে, জুন শেষে ব্যাংক খাতে মোট ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা আমানতের মধ্যে ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকার আমানত ১ কোটি টাকার ওপর অ্যাকাউন্টধারীদের, যা মোট আমানতের ৪২ দশমিক শূন্য ৫ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০