সব খবর ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের নির্বাচন নিয়ে মন্তব্য, জাকারবার্গকে ক্ষমা চাওয়ার আহ্বান

মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সম্প্রতি এক পডকাস্টে ভারতের নির্বাচন নিয়ে একটি মন্তব্য করে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন। জাকারবার্গ বলেন, ২০২৪ সালে ভারতসহ অনেক দেশে নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে ক্ষমতাসীন দলগুলো পরাজিত হয়েছে।

 

এর কারণ হিসেবে মার্ক জাকারবার্গ কোভিড-পরবর্তী সময়ে সরকারের দেওয়া তথ্যের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, কোভিড-১৯ মোকাবিলায় সরকারের নীতি, মুদ্রাস্ফীতি বা অন্যান্য অর্থনৈতিক কারণে মানুষ তাদের প্রতি আস্থা হারিয়েছে। ফলে ২০২৪ সালের নির্বাচনে অনেক দেশে ক্ষমতাসীন দলগুলো পরাজিত হয়েছে। এটি শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বব্যাপী এমন অনেক দেশে এ ঘটনা ঘটেছে।

ভারতের নির্বাচন নিয়ে কথা বলায় জাকারবার্গের ওপর চটেছেন দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক কমিটির প্রধান এবং বিজেপি সংসদ সদস্য ও সংসদীয় কমিটির প্রধান নিশিকান্ত দুবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, জাকারবার্গের সাম্প্রতিক মন্তব্যের জন্য মেটাকে তলব করা হবে। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের নির্বাচন নিয়ে জাকারবার্গ যে মন্তব্য করেছেন, তা সঠিক নয়।

নিশিকান্ত দুবে বলেছেন, আমরা ভুল তথ্য ছড়ানোর জন্য মেটাকে তলব করব। এই ধরনের ভুল তথ্য বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। জাকারবার্গের এই মন্তব্যের জন্য ভারতীয় সংসদ এবং দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

এর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত সোমবার মার্ক জাকারবার্গের মন্তব্যের সমালোচনা করে বলেন, ভারত সম্পর্কে মেটার সিইওর এমন ভুল দাবি হতাশাজনক।

অশ্বিনী বৈষ্ণব বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। ২০২৪ সালের নির্বাচনে ৬ কোটির বেশি ভোটারের অংশগ্রহণে একটি সফল নির্বাচন হয়েছে। এর মাধ্যমে ভারতের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করেছে।

তিনি বলেন, কোভিড-১৯ মোকাবিলায় ভারত ৮০ কোটির বেশি মানুষকে বিনা মূল্যে খাবার সরবরাহ করেছে। ২২০ কোটি ফ্রি ভ্যাকসিন দিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশকে সাহায্য করেছে। এ ছাড়া ভারতের অর্থনীতি বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া অর্থনীতিগুলোর একটি। প্রধানমন্ত্রী মোদির তৃতীয়বারের জয়ের মাধ্যমে জনসাধারণ তার প্রতি আস্থা প্রকাশ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০