স্পোর্টস রিপোর্টার
১৭ জানুয়ারী ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শোয়েব মালিকের শেষ ভাতিজার শুরু

পাকিস্তানের জার্সিতে শোয়েব মালিক অধ্যায়টা শেষ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন এই কিংবদন্তি অলরাউন্ডার। তবে তিনি চলে গেলেও রেখে যাচ্ছেন তার উত্তরসূরি। এবার পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে তারই ভাতিজা মোহাম্মদ হুরাইরার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টের একাদশে জায়গা হয়েছে এই ২২ বছর বয়সী ব্যাটারের

পাকিস্তানের কিংবদন্তি শোয়েব মালিকের ভাতিজা (সৎভাইয়ের ছেলে) হিসেবে ক্রিকেটে আসলেও হুরাইরা সকল যোগ্যতার প্রমাণ দিয়েই জাতীয় দলে এসেছেন। ২০২১ সালে পাকিস্তানের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মাত্র ১৯ বছর বয়সে ট্রিপল সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন এই তরুণ।

এরপর ধারাবাহিক পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ মিলছিল না ওপেনার সাইম আইয়ুবের কারণে। পরে দক্ষিণ আফ্রিকা সফরে সাইম চোটে পড়ায় সেই সুযোগ আছে তার সামনে। সেই সুযোগটা কাজে লাগিয়ে এখন জাতীয় দলে থিতু হওয়ার সুযোগ তার সামনে।

প্রথম শ্রেণির ক্রিকেটে হুরাইরা এখন পর্যন্ত খেলেছেন ৪৪টি ম্যাচ। যেখানে ৮ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে তার গড় প্রায় ৫০ ছুঁইছুঁই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও দুই ইনিংসেই ফিফটি করে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার সুযোগটা কাজে লাগানোর পালা জাতীয় দলে।

মুলতানে আজ সকাল সাড়ে ১০টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের মাঠে নামার কথা থালেও সেটি এখনও সম্ভব হয়নি। বাজে আবহাওয়ার কারণে এখনও টস হয়নি এই ম্যাচে।

পাকিস্তান একাদশ:

শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ হুরাইরা, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, সাজিদ খান, নোমান আলী, আবরার আহমেদ, খুররম শেহজাদ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০