সব খবর ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল

সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো বিরোধ নেই, দুটো একসঙ্গে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে।

রোববার (১৯ জানুয়ারি) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৮৯তম জন্য জন্মবার্ষিকী উপলক্ষে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, চার সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয়।

রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়। বিএনপি বহু আগে থেকেই সংস্কারের কথা বলে আসছে। নির্বাচনের পর জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কারের বাকি কাজগুলো শেষ করবে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে তার কবরস্থান নিবেদন করতে এসেছি। বাংলাদেশ বিনির্মাণের জিয়াউর রহমানের যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নে কাজ করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান তার শাসনামলে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছিলেন। কৃষিতে বিপ্লব বিপ্লব সাধন করেছিলেন এবং শিল্প কারখানা বিপ্লব সাধন করেছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জিয়াউর রহমানের জন্মদিন উদযাপনে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০