সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করার অভিযানে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। হেইলি ম্যাথিউসের দারুণ বোলিংয়ের পর রেকর্ড গড়া অপরাজিত শতকে সিরিজে উড়ন্ত শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
সেন্ট কিটসে বাংলাদেশ সময় সোমবার ভোরে শেষ হওয়া ম্যাচে কোনো বিভাগেই লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। নিগার সুলতানার নেতৃত্বাধীন দলকে স্রেফ ১৯৮ রানে আটকে ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ১১০ বল বাকি রেখেই।
ম্যাচসেরা ম্যাথিউস অফ স্পিনে ৪১ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেন ৯৩ বলে ১৬ চারে অপরাজিত ১০৪ রানের ইনিংস।
স্টেফানি টেইলরকে পেছনে ফেলে ক্যারিবিয়ানদের সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড এখন ম্যাথিউসের। ৮৫ ইনিংসে এটি তার অষ্টম সেঞ্চুরি। চোটের কারণে এই সিরিজে না থাকা টেইলের ৭ সেঞ্চুরি এসেছে ১৫৪ ইনিংসে।
বিস্তারিত আসছে …
মন্তব্য করুন