সব খবর ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে রচনা প্রতিযোগিতার আয়োজন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
রবিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে ইউনিট ছাত্রদলের সকল নেতা কর্মীসহ বিভিন্ন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সবার উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১০০০ শব্দের রচনার বিষয় বস্তু নির্ধারণ করা হয়েছে “বাংলাদেশ বিনির্মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান”।

পবিপ্রবি ছাত্রদলের নেতা তানভীর আহমেদের সার্বিক তত্ত¡াবধানে রচনা প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরন করা হয়েছে বিজয়ীদের মধ্যে। রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন কৃষি অনুষদের ২০২২-২৩ অনুষদের শিক্ষার্থী সৌভিক দাস, ২য় স্থান অধিকার করেছেন কৃষি অনুষদের ২০২২-২৩ অনুষদের শিক্ষার্থী সাহিব আহমেদ চৌধুরী ও ৩য় স্থান অধিকার করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোঃ আনাস।এ সময় উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের পদ প্রত্যাশী সোহেল রানা জনি, মোঃ ফিয়াদুল হাসান, মোঃ রাশেদ খান, মোঃ আল আমিন, আবির রুম্মানসহ ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

এ আয়োজনের বিষয়ে পবিপ্রবি ছাত্রদলের নেতা তানভীর আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নতুন ধারা বাস্তবায়নের জন্য রচনা প্রতিযোগিতা, বই পড়া, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ কনটেস্ট, চিত্রাঙ্কন, খেলাধুলা সহ আরো অনেক বুদ্ধিবৃত্তিক ইভেন্ট বেশি বেশি আয়োজন করা উচিত। আমরা তরুনরা চাই রাজনৈতিক দলগুলোতে মেধার চর্চা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০