সব খবর ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমি মানুষের বাংলাদেশ চাই

দেশের নাটক অঙ্গনের খ্যাতিমান নাম কচি খন্দকার। নির্মাতা, অভিনেতা, চিত্রনাট্যকার, প্রতিটি পরিচয়েই তিনি পেয়েছেন অতুলনীয় সফলতা। অভিনয় দিয়ে হয়েছেন দর্শকনন্দিত, নির্মাণে দেখিয়েছেন মুনশিয়ানা, আর গল্পে বলেছেন সাধারণ মানুষের মনের কথা। তবে এসবের বাইরে তিনি একজন দুর্দান্ত সাংগঠনিক মানুষ।

সম্প্রতি শিল্পীদের রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলেছেন কচি খন্দকার। তিনি বলেন, ‘শিল্পীরা রাজনীতির সঙ্গে থাকবে। এখানে দোষের কিছু নেই। কারণ সবচেয়ে সুন্দর রাজনীতি শিল্পীরাই করতে পারে। কারণ তাদের অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। এই জায়গায় যদি কোনো শিল্পী ব্যর্থ হয় তাহলেই তাকে নিয়ে প্রশ্ন উঠবে। একজন শিল্পীর সততা তাকে সামাজিকভাবে আরও প্রসারিত করবে। এখন কেউ যদি রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজেদের অপরাধী করে ফেলে, তাহলে তাকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে।’ এ সময় তিনি আরও জানান, একজন শিল্পী সমাজের কাছে দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা যে অনুসরণ করে, সে কখনো অন্যায় করতে পারে না। এরপর মুক্তিযুদ্ধের সময়ে শিল্পীদের অবদান নিয়েও কথা বলেন এই শিল্পী। তিনি বলেন, ‘প্রতিবাদের ভাষা শিল্পীদেরই সবচেয়ে ভালোভাবে বলতে হবে। কারণ মুক্তিযুদ্ধে আমাদের দেশের শিল্পীদের যে অবদান, তা বর্তমান প্রজন্মের শিল্পীদেরও মনে রাখতে হবে। দেশের জন্য সেসময় অনেক শিল্পী জেল খেটেছে, জীবন দিয়েছে। তার পরও শিল্পীরা বঞ্চিত হয়েছে। তাতে হতাশ হওয়ার কিছু নেই। এর পরও শিল্পীদেরই দেশের ক্রান্তিকালীন সময়ে এগিয়ে আসতে হবে।’ এরপর তাকে জিজ্ঞেস করা হয় কেমন বাংলাদেশ চান তিনি? এক কথায় তিনি বলেন, ‘আমি মানুষের বাংলাদেশ চাই।’ কচি খন্দকারের পরিচালনায় জনপ্রিয় নাটকের মধ্যে ‘এফডিসি’, ‘ইয়েস বস নো বস’, ‘জেলাস’, ‘নো কোশ্চেন নো আনসার’ ও ‘প্রবাদ বাক্য’ উল্লেখযোগ্য। তার রচিত ‘ক্যারাম’, ‘কবি, লিটল ম্যাগ’, ‘খসরু+ময়না’, ‘বাইসাইকেল’, ‘ভূগোল’, ‘জেলাস’, ‘জুতো আবিষ্কার’, ‘মানুষ/অমানুষ’ ও ‘আলেকজান্ডার দ্য সেলুকাস’ উল্লেখযোগ্য। এ ছাড়া নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন সিনেমাতেও। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘গেরিলা’, ‘প্রজাপতি’ ও ‘গোয়েন্দাগিরি’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০