সব খবর ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৫, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দোলন দমাতে মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘের প্রতিবেদন ‘ফেব্রুয়ারির মাঝামাঝি’

বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের কাজ চূড়ান্ত পর্বে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক।

তিনি বলেছেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে।

সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের ফাঁকে বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাসস।

টুর্ক বলেছেন, জেনিভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয় থেকে প্রতিবেদনটি প্রকাশের আগে তা বাংলাদেশকে দেখানো হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধ তদন্তের জন্য জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সরকারের গঠিত প্রধান ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ে প্রকাশিত হবে।

“এসব প্রতিবেদন একে অপরের পরিপূরক হতে পারে।”

মিয়ানমার থেকে নতুন করে হাজার হাজার শরণার্থী আসার পর সাম্প্রতিক মাসগুলোতে যে সংকট আরও ঘনীভূত হয়েছে, তা সমাধানে সহযোগিতার জন্য জাতিসংঘের মানবাধিকার প্রধানের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে টুর্ক বলেন, এ বিষয়ে তিনি জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন।

অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমারের রাখাইন অংশে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০