সব খবর
২৬ জানুয়ারী ২০২৫, ৪:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার আমন্ত্রণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী ৪ মার্চ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্পিকার মাইক জনসন।

স্থানীয় সময় শনিবার ট্রাম্প ভাষণ দিলে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর আইনপ্রণেতাদের সামনে এটি হবে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণ।

এএফপি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান স্পিকার জনসন প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নের ভবিষ্যতের জন্য তার ‘আমেরিকা ফার্স্ট’ দৃষ্টিভঙ্গি তুলে ধরার আহ্বান জানান।

চিঠিতে বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম সপ্তাহে তার দৃঢ় নেতৃত্ব ও সাহসী পদক্ষেপের প্রশংসা করা হয়।

চিঠিতে বলা হয়, আমেরিকার সুবর্ণ যুগ শুরু হয়েছে, যা ট্রাম্প তার সোমবারের উদ্বোধনী ভাষণে উল্লেখ করেছেন।

 

ট্রাম্পের রিপাবলিকান পার্টি বর্তমানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০