সব খবর
২৯ জানুয়ারী ২০২৫, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের স্টারগেট প্রকল্প কী, কেন তা নিয়ে তীব্র হচ্ছে বিতর্ক?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে যুক্তরাষ্ট্রের ৫০০ বিলিয়ন ডলারের ‘স্টারগেট’ প্রকল্প ঘোষণার পর। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চলতি সম্মেলনে এ প্রকল্পের প্রভাব ও এআই নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।

গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিস, অ্যানথ্রোপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং এআইর গডফাদার হিসাবে পরিচিত ইয়োশুয়া বেঞ্জিও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

হাসাবিস সতর্ক করে বলেন, এআই মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে, যা অপরাধী বা অপকর্মে লিপ্ত গোষ্ঠীর হাতে পড়লে সভ্যতার জন্য হুমকি হতে পারে। ওপেন সোর্স মডেলের সহজলভ্যতা এ উদ্বেগকে আরও বাড়িয়েছে। অন্যদিকে, অ্যানথ্রোপিকের আমোদেই এআইর সম্ভাব্য ব্যবহার নিয়ে কর্তৃত্ববাদী সরকারের প্রতি শঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, অন্যায় উদ্দেশ্যে এআই ব্যবহার মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বেঞ্জিওর মতে, বিজ্ঞান এখনো এমন যন্ত্র নিয়ন্ত্রণে পুরোপুরি সক্ষম নয়। তিনি জোর দিয়ে বলেন, আমাদের এ প্রযুক্তির পরিণতি সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

তবে, মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন এ শঙ্কাকে দ্বিচারিতা হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ওপেন সোর্স এআইর ওপর নিষেধাজ্ঞা বড় খেলোয়াড়দের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করবে। এআইর সুবিধা ও ঝুঁকি সমানভাবে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ‘স্টারগেট’ প্রকল্পের ঘোষণা দেন, যা এআই উন্নয়নে একটি নতুন যুগের সূচনা করবে। ওপেনএআই, সফটব্যাংক এবং ওরাকল যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রাথমিকভাবে ওপেনএআই এবং সফটব্যাংক প্রত্যেকে ১,৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো উন্নত কম্পিউটিং পাওয়ারের মাধ্যমে নতুন ও শক্তিশালী এআই মডেল তৈরি করা।

ওপেনএআইর প্রধান আর্থিক কর্মকর্তা সারাহ ফ্রিয়ার বলেন, স্টারগেট প্রকল্প এআই উন্নয়নে একটি মাইলফলক হবে। স্টারগেট প্রকল্প যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, তেমনি এআইর ঝুঁকি ও নৈতিকতার বিষয়েও নতুন বিতর্ক উত্থাপন করেছে।

ডাচ প্রযুক্তি বিনিয়োগ গ্রুপ প্রসাসের প্রেসিডেন্ট এরভিন তু মনে করেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো শিল্পে বিপ্লব ঘটাতে সক্ষম। তবে, এগুলোর ক্ষমতা ও ঝুঁকি সঠিকভাবে বোঝা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০