সব খবর
৩০ জানুয়ারী ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘স্ত্রী জানিয়েছিল, ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে নামবে’

স্ত্রীকে স্বাগত জানাতে এবং এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে অপেক্ষা করছিলেন হামাদ রাজা। তিনি জানান, স্ত্রীর জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। এমন সময় আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পান তিনি। দুর্ঘটনার শিকার উড়োজাহাজটির যাত্রীদের একজন ছিলেন তাঁর স্ত্রী।

স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে যায়। বিধ্বস্ত উড়োজাহাজটি নদীতে পড়ে। হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটির কাছাকাছি নদীতে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর শোনার পর হামাদ রাজা সিবিএস নিউজকে বলেন, ‘সে (স্ত্রী) আমাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানিয়েছিল, ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে নামছে। এখন এই মুহূর্তে আমি শুধু একটাই প্রার্থনাই করছি, কেউ যেন তাকে নদী থেকে টেনে তোলে।’

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে পড়েছে। ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন।

আমেরিকান এয়ারলাইনসের আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজটিতে মোট ৬৪ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ৬০ জন যাত্রী, ৪ জন ক্রু। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিন সেনাসদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, যাত্রীবাহী উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের কানসাস থেকে রওনা দিয়ে ওয়াশিংটন ডিসির রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে যাচ্ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল রাতে বলেছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা তৎপরতা চালাচ্ছেন। বিমানবন্দরে সব উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০