সব খবর
১ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ সদস্য নিহত

সিরাজগঞ্জ সদর ‍উপজেলার মুলিবাড়ী ফ্লাইওভার এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৮ টার দিকে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—শফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমনা খাতুন (৩০) ও শ্যালিকা লাকি খাতুন (২৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাঐতারা গ্রামে।

নিহতদের আত্মীয় রুহুল আমীন বলেন, রাত ৭টার দিকে শফিকুল ইসলাম ব্যাটারিচালিত অটোরিকশায় পরিবারের সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। অটোরিকশাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি পৌঁছলে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছোট বোন নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, কয়েক মাস আগে শফিকুল বিয়ে করেন। ব্যাটারিচালিত অটোরিকশায় সপরিবারে তিনি বেলকুচি উপজেলায় এক আত্মীয়র বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। মুলিবাড়ী ফ্লাইওভারের কাছে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস রিকশায় ধাক্কা দেয়। এতে সাতজন আহত হন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহত সাতজনকে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে পথেই শফিকুল, তার স্ত্রী ও শ্যালিকার মৃত্যু হয়, জানান আনোয়ারুল।

তিনি আরও জানান, পুলিশ বাসটি শনাক্ত করার চেষ্টা করছে। রিকশায় ধাক্কা দিয়েই চালক বাস চালিয়ে পালিয়ে গেছেন, যে কারণে শনাক্ত করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০