সব খবর ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৫, ৫:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানা ২ মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কৃত ২০ কিশোর

শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামের হযরত বিলাল (রা.) জামে মসজিদের পরিচালনা কমিটি। এরই ধারাবাহিকতায় টানা ২ মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে মনসুর হযরত বিলাল (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয় মসজিদ কমিটির সদস্য ও অতিথিরা। ২০ কিশোরের মধ্যে লটারির মাধ্যমে ৩ জন পেয়েছেন বাইসাইকেল, ২ জন পেয়েছেন টেবিল ফ্যান। বাকিদের বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।

আয়োজক কমিটির সদস্য মুহিবুর রহমান জাবেদ জানান, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত টানা ২ মাস নামাজ আদায়ের কর্মসূচি নেওয়া হয়। এতে ২০ জন কিশোর অংশ নেয়। প্রত্যেকেই টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করেছে। তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রথম তিনজকে সাইকেল পুরস্কার দেওয়া হয়।

আয়োজক কমিটির পৃষ্টপোষক আব্দুল মুহিত বাবলু বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন। শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ উদ্যোগ নিয়েছি।

বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোর মারোয়ানুর রহমান বলেন, টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের বাকি সময় যেন জামাতে নামাজ পড়তে পারি, সবার কাছে দোয়া চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০