সব খবর
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধের তিন বছর শেষ হতে চলল, কী করছেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে বিশ্বের চোখ এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই তিনি এ যুদ্ধ থামানোর তৎপরতা শুরু করেছিলেন। নির্বাচনের আগে তিনি জানিয়েছিলেন, ক্ষমতা পেলে তিনি এ যুদ্ধ ২৪ ঘণ্টায় বন্ধ করে দেবেন।

সবশেষ শনিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। ট্রাম্প জানান, ইউক্রেনে চলমান যুদ্ধের পরিণতি প্রতিদিনই আরও ভয়াবহ হয়ে উঠছে। পুতিনও চান যুদ্ধ দ্রুত শেষ হোক যাতে মানুষ মারা না যায়।

ট্রাম্প আরও জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে একটি পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করেছেন তিনি। তবে বিস্তারিত কিছু তিনি প্রকাশ করেননি। নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, আমি ইউক্রেনে এ অমঙ্গলজনক যুদ্ধের অবসান চাই। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এ পরিস্থিতি যত তাড়াতাড়ি শেষ হবে, ততই ভালো।

তিনি আরও জানান, পুতিনের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো ছিল। সম্ভবত আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠক করবেন ট্রাম্প। সেখানে তিনি যুদ্ধ বন্ধের পরিকল্পনার বিষয়ে আলোচনা করবেন।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। মৃতদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনের নাগরিক।

ক্রেমলিন বা হোয়াইট হাউজ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে জানুয়ারির শেষে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছিলেন, পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার জন্য প্রস্তুত আছেন। বিশ্লেষকদের মতে, মস্কো ও কিয়েভের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে সময় লাগবে। তথ্য : বিবিসি, গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০