বিনোদন প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৫:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ

ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ প্রথমবার মা হওয়ার সময় বেশ বিতর্কে জড়িয়েছিলেন। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় এই অভিনেত্রীকে নিয়ে চর্চা কম হয়নি। শেষমেশ বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন ইলিয়ানা। তারপরই সে বছরের আগস্টে ইলিয়ানার কোল জুড়ে আসে পুত্রসন্তান।

সেই পুত্রসন্তান নিয়েই এখন তার জীবন। আর কোলে দেড় বছরের সেই সন্তান নিয়েই ফের মাতৃত্বসুখ পেতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ। সম্প্রতি নিজেই সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী।

২০২৫ সালের শুরুতেই অবশ্য ইলিয়ানার দ্বিতীয় সন্তান আসার গুঞ্জন শুরু হয়। প্রেগন্যান্সি কিট হাতে ছবি পোস্ট করতেই অভিনেত্রীর ফের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। তবে ছবি পোস্ট করলেও তখন নতুন সন্তান আসার কথা স্পষ্ট করেননি ইলিয়ানা।

শুক্রবার মাঝরাতে চিপসের প্যাকেট রেখে পোস্ট করে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের কথা জানান ইলিয়ানা। ক্যাপশনে লেখা- ‘কীভাবে বুঝবেন কেউ প্রেগন্যান্ট’। অতঃপর সেই জল্পনা মিথ্যে নয়, তা নিশ্চিত হওয়া গেল।

অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনো মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। এরপর শোনা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। কিন্তু এই রটনা বেশি দিন টেকেনি। এরপর ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা, তাদের সন্তান কোয়ার জন্ম হয় আগস্ট মাসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০