সব খবর ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশন তারুণ্যের উৎসব-২০২৫

স্টাফ রিপোর্টার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গৃহীত সারা বাংলাদেশে ১ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারী ২০২৫ মেয়াদে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে প্রতিপাদ্য করে “তারুণ্যের উৎসব-২০২৫” অনুষ্টিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত সকল ক্রীড়া সংস্থা নিজ নিজ উদ্যোগে নানারকম কর্মসূটি গ্রহন করছে। বাংলাদেশ প্রোবল এসোসিয়েশন ১৫ ফেব্রুয়ারী ২০২৫ রোজ শনিবার দিনব্যাপী ধানমন্ডি’র মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ” ছেলে ও মেয়েদের থ্রোবল টুর্ণামেন্ট, স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য প্রশিক্ষন কর্মসূচী এবং আনন্দ ব্যালী’র আয়োজন করে। ছেলেদের বাংলাদেশ জেল, গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব এবং মেয়েদের আমিনবাগ স্পোটিং এবং গাজীপুর ক্রীড়া সংঘ থ্রোবল খেলায় অংশ নেয়। ছেলেদের খেলায় বাংলাদেশ জেল এবং মেয়েদের খেলায় গাজীপুর ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আয়োজিত উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পাক্ষিক ক্রীড়া জগত পত্রিকার সম্পাদক জনাব মাহমুদ হোসেন খান দুলাল, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী, বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ হারুন, বাসস এর বিশিষ্ঠ সাংবাদিক জনাব আতাউর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব এম.এ. সালাম শান্ত, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জনাব আব্দুল্লাহ আল মামুন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব জনাব মাকসুদা আক্তার মাসু এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য জনাব মো: শরীফুল ইসলাম স্বপন। সকল অতিথিবৃন্দ সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত তারুণ্যের উৎসবে উপস্থিত থেকে থ্রোবল খেলা, থ্রোবল প্রশিক্ষন ও আনন্দ ব্যালিতে অংশগ্রহনসহ বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি ও উৎসব আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব শামীম আল মামুন। অনুষ্ঠানে বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আতাউর রহমান সভাপতিত্ব আরও যারা উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য জনাব করিমুল হক, সুবোল কুমার ঘোষ, জহিরুল ইসলাম, করি হোসেন, ঝরণা আক্তার, হেলাল উদ্দিন, সীমা আক্তার। উক্ত উৎসবে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে এবং থ্রোবল প্রশিক্ষন ও আনন্দ র‍্যালিতে অংশ নেয়। ফয়জুর রহমান আইডিয়াল ইন্সটিটিউট, চিড়িয়াখানা বোটানিক্যাল হাইস্কুল, বি এফ শাহীন স্কুল এন্ড কলেজ, উত্তর কাফরুল উত্তে বিদ্যালয়, এস পি এস সি স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ, ভাষানটেক স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ও শারীরিক শিক্ষকমন্ডলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০