স্পোর্টস রিপোর্টার
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাউন্ড ষোলোতে পাওয়া যাবে ‘ডার্বির অনুভূতি’

নানান কল্পনা-জল্পনা শেষে গতকাল সুইজারল্যান্ডের নিওনের হাউস অব ইউরোপিয়ান ফুটবলে অনুষ্ঠিত হয় ২০২৪-২৫ মৌসুমের শেষ ষোলোর রাউন্ডের ড্র। সেখানে নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার বিপক্ষে লড়বে। যা নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি ছিল না। ড্রতে প্রতিপক্ষ নির্ধারণ করা হলেও রাউন্ডে ষোলোতে পাওয়া যাবে ‘ডার্বির অনুভূতি’। যেখানে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকোর বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। 

 

কাতালান ক্লাব বার্সেলোনা লড়বে বেনফিকার বিপক্ষে। এছাড়াও টেবিল টপার লিভারপুল খেলবে পিএসজির বিপক্ষে। বায়ার্ন মিউনিখ লড়বে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন লেভাকুসেনের বিপক্ষে। ড্রতে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ নির্ধারণ হয় তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদ। এই দুদলের লড়াইয়ে সব সময় থাকে বাড়তি উত্তেজনা। যখন মঞ্চটা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড ষোলো, তখন সেই উত্তেজনা মাত্রা বৃদ্ধি পায় কয়েক গুণ। লা লিগার পয়েন্ট টেবিলে দুদলের ব্যবধান মাত্র এক পয়েন্টের।

তবে লড়াইটা যখন চ্যাম্পিয়নস লিগের মঞ্চ। তখন সিমিওনের দল থেকে এগিয়ে থাকবে আনচেলত্তির দল। তবে যে কোনো সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সামর্থ্য আছে আলভারেজ-গ্রিজম্যানদের দলের। সবশেষ পাঁচ ম্যাচে অ্যাতলেটিকোর বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি আনচেলত্তির দল। জয়ের দেখা পেয়েছে মাত্র একটি ম্যাচে। প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

অন্যদিকে শেষ আটে ওঠার লড়াইয়ে স্পেনের মতো অবস্থা জার্মানির। টুর্নামেন্টটির ছয় বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থেকে রাউন্ড ষোলো নিশ্চিত করা স্বদেশী বায়ার লেভারকুসেনের। ম্যাচটি শুধু চ্যাম্পিয়নস লিগের মধ্যে সীমাবদ্ধ নয়, জার্মান ফুটবলে আধিপত্য বিস্তারের লড়াইও এটি। যার কারণে এই ম্যাচে বাড়তি নজর থাকবে ফুটবল ভক্তদের। তবে অতীতের পরিসংখ্যান ও অভিজ্ঞতা বিবেচনায় জাবি আলোনসোর দলের চেয়ে এগিয়ে থাকবেন ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। যদিও গেল বুন্দেসলিগার বতর্মান চ্যাম্পিয়ন লেভারকুসেন পার করছে দুর্দান্ত সময়। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপার ওপর আলোনসোর চোখ। এখন দেখা বিষয় স্বদেশী বাধা টপকাতে পারে কি না, লেভারকুসেন নাকি তাদের আশাকে হতাশায় রূপান্তরিত করে কোয়ার্টার নিশ্চিত করে হ্যারি কেইন-জামাল মুসিয়ালারা।


হ্যান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত সময় পার করছে কাতালানরা। এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদারও বার্সেলোনা। টেবিলের দুই নম্বরে থেকে তারা নিশ্চিত করে রাউন্ডের ষোলোর টিকিট। গতকাল ড্রতে ইয়ামাল-রাফিনিয়াদের প্রতিপক্ষ নির্ধারণ হয় বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে প্রথম পর্বেও খেলেছেন কাতালানরা। নাটকীয়তাপূর্ণ সেই ম্যাচে ৫-৪ গোলে জয় পায় পাঁচ বারের চ্যাম্পিয়ন বার্সা। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় হ্যান্সি ফ্লিকের দলের জন্য বেনফিকা বাধা টপকানো খুব একটা কঠিন হওয়ার কথা নয়। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত মোট ১০ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। সেখানে কাতালানদের চার জয়ের বিপরীতে বেনফিকার জয় দুটি। বাকি চারটি ম্যাচ হয় ড্র।

এছাড়াও এবারের আসর থেকে ইতালির চার ক্লাবের মধ্যে তিন ক্লাব ইতিমধ্যে বাড়ি ফিরেছে। প্লে অফ পর্বে সাত বারের চ্যাম্পিয়ন এসি মিলানকে বাড়ি পাঠিয়ে রাউন্ড ষোলোর নিশ্চিত করেছে ডাচ ক্লাব ফেয়েনুর্ড। এবার সেই ফেয়েনূর্ডের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। ইতালির একমাত্র দল হিসেবে ফেয়েনুর্ডকে হারিয়ে কোর্টয়ারের টিকিট নিশ্চিত করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। নাকি ইতালির শেষ দলকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করবে ফেয়েনুর্ড। অন্যদিকে চলতি মৌসুমে রীতিমতো উড়ছে লিভারপুল। শীর্ষস্থানে থেকে প্রথম পর্ব শেষ করে দ্য রেডর্সরা। ড্রতে মোহাম্মদ সালাহদের প্রতিপক্ষ নির্ধারণ হয় ফরাসি ক্লাব পিএসজি।

গেল আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারে শিরোপা ছোঁয়া হয়নি বরুসিয়া ডর্টমুন্ডের। এবারের আসরে জার্মান ক্লাবটির লক্ষ্য শিরোপা অর্জন করা। সেই লক্ষ্য রাউন্ড ষোলোতে লিলের বিপক্ষে লড়াই করবে বর্তমান রানার্সআপরা। এছাড়াও আর্সেনাল লড়বে পিএসবির বিপক্ষে এবং ৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ওঠা অ্যাস্টন ভিলা খেলবে ক্লাব ব্রুগের বিপক্ষে। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৪ ও ৫ মার্চ এবং ফিরতি লেগের ম্যাচে অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মার্চ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০