সব খবর
৪ মার্চ ২০২৫, ৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কয়েক ঘণ্টার মধ্যেই শেষ সুলভ মূল্যের মাংস, ডিম, দুধ; সরবরাহ বাড়ানোর দাবি

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা শহরের ২৫টি স্থানে গতকাল (৩ মার্চ) সুলভ মূল্যে গরুর পাস্তুরিত দুধ, ফার্মের মুরগির ডিম, ব্রয়লার মুরগি ও গরুর মাংস বিক্রি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

 

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পিক-আপ ভ্যানে করে বিক্রি শুরু হলেও অধিকাংশ স্থানে মাত্র দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে। অনেকে পণ্য না পেয়ে ফিরে গেছেন খালি হাতে। ফলে পণ্যের সরবরাহ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।

সোমবার কয়েকটি স্পট ঘুরে দেখা যায়, প্রতিকেজি গরুর মাংস ৬৫০ টাকা, চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

 

শাহজাদপুরে সকাল সাড়ে ১০টায় বিক্রি কার্যক্রম শুরু হয়। এই পয়েন্টের জন্য গরু ৬০ কেজি, মুরগি ৬০ কেজি, ডিম ১২০০ পিস এবং দুধ ৮০ লিটার বরাদ্দ ছিল। বেলা সাড়ে ১২ টার মধ্যেই এখানে সব ধরনের পণ্য বিক্রি শেষ হয়ে যায়। এরমধ্যে গরুর মাংসের চাহিদা বেশি থাকায় তা শেষ হয়ে যায় ১২টার মধ্যে।

বাজারে দাম বেশি হওয়ায় এখন অনেক মানুষ ভ্যান থেকেই মাংস, ডিম ও দুধ কিনছেন।

 

শাহজাদপুরের ভ্যানের দায়িত্বে থাকা শাহাদাত হোসেন বলেন, “মানুষের চাহিদা বেশি। কালকের চেয়ে আজ ভিড় বেশি ছিল। আমাদের যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে, তা বিক্রি করেছি।”

 

শাহজাদপুরে পণ্য কিনতে আসা জাহিদুল ইসলাম বলেন, “বাজারে দাম বেশি। এখানে দাম কিছুটা কম থাকায় কিনতে এসেছি। সিরিয়াল আছে। পণ্য সরবরাহ আরও বাড়ালে ভালো হতো।”

 

একই চিত্র দেখা গিয়েছে রাজধানীর খামারবাড়িতেও। সকাল সাড়ে ৯টায় শুরু হলেও বেলা ১২টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। এই স্পটে ৬০ কেজি গরুর মাংস, ৮৮ কেজি মুরগির মাংস, ২০২০টি ডিম এবং ২১১ লিটার দুধ বরাদ্দ ছিল।

 

দুপুরে এখানে মাংস কিনতে এসে ফিরে গেছেন মো. জামালুদ্দিন। তিনি বলেন, “শুনেছিলাম এখানে কম দামে মাংস বিক্রি হয়। কিন্তু এসে পাইনি। বিক্রি নাকি শেষ।”

 

এ পয়েন্টের দায়িত্বে থাকা মো. মোকাদ্দাস ইসলাম মিতু বলেন, “মানুষের চাহিদা অনেক বেশি। অনেক মানুষ আসছেন। কিন্তু ১২টার দিকেই আমাদের পণ্য শেষ হয়ে গেছে।”

 

যদিও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, তারা প্রতিদিন ৬০ হাজার পিস ডিম, ৬ হাজার লিটার পাস্তুরিত দুধ, ২ হাজার কেজি চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি এবং ২ থেকে ২.৫ হাজার কেজি গরুর মাংস বিক্রি করবে—তবে পয়েন্টগুলোতে আরও কম বরাদ্দ দেওয়া হয়েছে।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই কার্যক্রমে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ), দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা সহযোগিতা করছেন।

 

রাজধানীর খুচরা বাজারে বর্তমানে প্রতিকেজি গরুর মাংস ৭৫০-৮০০ টাকা, তরল দুধ প্রতি লিটার ১০০-১১০ টাকা ও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকায়। অর্থাৎ, সুলভ মূল্যের বিক্রয় কার্যক্রমে এরচেয়ে কম দামে কিনতে পারছেন ভোক্তারা। যদিও চাহিদার চেয়ে পণ্য কম থাকায় অনেকে ফিরে যাচ্ছেন।

 

ঢাকার যেসব স্থানে সুলভ মূল্যে পণ্য বিক্রি হচ্ছে- সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), খামারবাড়ী (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল), মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), শাহাজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি- বনানী, কামরাঙ্গীর চর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), নাখাল পাড়া (লুকাস মোড়), সেগুন বাগিচা (কাঁচা বাজার), বসিলা (মোহাম্মদপুর), উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার), মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) ও কাকরাইল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০