সব খবর
৪ মার্চ ২০২৫, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ইতালি প্রবাসী দুই খালাতো ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

চাঁদপুর শহরের পুরানবাজারে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ইতালি প্রবাসী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে পুরানবাজার গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুরানবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী মো. আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৮) ও তার খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (২০)।

স্থানীয়রা ও নিহতদের স্বজনরা জানান, তারা দুজনই ইতালি প্রবাসী। গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে চাঁদপুর আসেন। সোমবার রাতে তারা দুজন একটি মোটরসাইকেল নিয়ে বের হয়ে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য রওনা হন।

এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুতগতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেলসহ পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অভি মারা যান। আর নিলয়কে গুরুতর আহতাবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে পথে তারও মৃত্যু হয়।

 

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ মরদেহ দুটির সুরতহাল করেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটিকে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ওসি মো. বাহার মিয়া ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০