সব খবর
৬ মার্চ ২০২৫, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচনের ইঙ্গিত

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতার পাশাপাশি নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি।

বিবিসির প্রতিবেদন মতে, সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি ‘চমকে’ গিয়েছিলেন। তার কথায়, ‘আমার কোনো ধারণা ছিল না যে, আমি সরকারের নেতৃত্ব দেব। আগে কখনও সরকার যন্ত্র পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল।’

নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘এটা স্থির হয়ে গেলে আমরা অন্যান্য বিষয় সংগঠিত করতে শুরু করি। যার মধ্যে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল।

সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনের সময় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নির্ভর করছে তার সরকার কত দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে আনতে পারে তার ওপর।

তার কথায়, ‘যদি সংস্কারগুলো আমরা যত তাড়াতাড়ি চাই তত দ্রুত করা যায়, তাহলে ডিসেম্বরেই আমরা নির্বাচন আয়োজন করব। যদি সংস্কারে আরও দেরি হয়, তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০