সব খবর
৯ মার্চ ২০২৫, ৪:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ হাসিনার, পোস্ট শেয়ার করে যা বোঝালেন আসিফ নজরুল

জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার একটি অডিও কল সম্প্রতি ভাইরাল হয়েছে। এ বিষয়ে এবার কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে আসিফ নজরুল যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত বিবিসির সাবেক সাংবাদিক আকবর হোসেনের একটি স্ট্যাটাস শেয়ার করেছেন।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘কী ভয়ঙ্কর নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা বলছিল, ওপেন নির্দেশ দিচ্ছি এখন। যেখানে পাবে, সেখানে গুলি করবে। কথোপকথনের বিস্তারিত তুলে ধরা হলো..

কর্মকর্তা: ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে?

হাসিনা: সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাতে। RAB-DGFI সবাইকে বলা হয়েছে। যে যেখান থেকে যে কটা পারবে ধরে ফেলবে।

কর্মকর্তা: জ্বি

হাসিনা: ওটা বলা আছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওপর থেকে। এখন ওপর থেকে করাচ্ছি। অলরেডি শুরু হইছে কয়েকটা জায়গায়।

কর্মকর্তা: জ্বি জ্বি.. মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা।

হাসিনা: মোহাম্মদপুর থানার দিকে?

কর্মকর্তা: হ্যা

হাসিনা: তো ওখানে পাঠাই দিক Rab রে।

কর্মকর্তা: জ্বি, আপনার নির্দেশনা লাগবে একটু।

হাসিনা: আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিচ্ছি এখন। এখন লেথাল ওয়েপন (প্রাণঘাতি অস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে।

কর্মকর্তা: জ্বি

বি: দ্র: শেখ হাসিনার বিচার চাই- একথা বলতে যাদের লজ্জা লাগে এটা তাদের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০