সব খবর
৯ মার্চ ২০২৫, ৫:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেন্ডি নতুন পোশাকে চোখ সবার

ঈদের কেনাকাটায় রাজধানীবাসীর আস্থার জায়গা ‘যমুনা ফিউচার পার্ক’। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই শপিংমলে শীতাতপ নিয়নি্ত্রত পরিবেশে এক ছাদের নিচে রয়েছে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের শোরুম। তাই কেনাকাটায় ক্রেতার পছন্দের শীর্ষে যমুনা ফিউচার পার্ক। সব ব্র্যান্ডের সর্বাধুনিক ও ট্রেন্ডি পোশাক পাওয়া যাচ্ছে এখানে। সবার চোখ এখন নতুন জামাতেই। পাশাপাশি জুতা আর কসমেটিকসও আছে।

রোজা শুরুর পর থেকেই যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা জমে উঠেছে। শনিবার ছিল রমজানের সপ্তম দিন। শপিংমলের বিশাল পরিসরে হাজার হাজার মানুষ অনায়াসে কেনাকাটা করতে পারেন। দুপুরের পর থেকে কেনাকাটা পুরোপুরি জমে ওঠে। সন্ধ্যার পর তা আরও জমজমাট হয়।

যমুনা ফিউচার পার্কে আড়ংয়ের আউটলেটে গিয়ে দেখা যায়, প্রচুর মানুষের সমাগম হয়েছে সেখানে। ছেলেদের ঈদের প্রধান আকর্ষণ পাঞ্জাবি। আড়ংয়ে এবার সুতি, সিল্ক মিলিয়ে বাহারি সব পাঞ্জাবি এসেছে। ১ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকায় পাঞ্জাবি পাওয়া যাচ্ছে এখানে। মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ ঘিরেই আগ্রহ সবার। আছে শিশুদের বাহারি সব পোশাকও।

কে ক্রাফটের শোরুমে গিয়ে দেখা গেল সাদা, কালো, লাল, নীল, সবুজ নানা রঙের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। সুতি, ভয়েল, ব্র্যান্ডের কটন এসব পাঞ্জাবির দাম পড়বে ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা। শাড়ি পাওয়া যাচ্ছে হাফ সিল্ক, অরতানজা এবং সুতির। এগুলোর দাম পড়বে ১ হাজার ৮০০ থেকে ১৮ হাজার টাকা। থ্রি-পিস পাওয়া যাচ্ছে ৩ হাজার থেকে ১০ হাজার টাকায়।

কে ক্রাফটের ব্র্যাঞ্চ ম্যানেজার এমডি মুজাহারুল ইসলাম যুগান্তরকে বলেন, শুক্রবার থেকেই ঈদের কেনাকাটা শুরু হয়েছে। সামনে সময় যত যাবে তত কেনাকাটা বাড়বে বলে আশা করছি।

এদিকে যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। ঈদ ঘিরে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দিয়েছে। এ অফারের আওতায় শপিংমলের যে কোনো শোরুম থেকে সর্বনম্নি ২ হাজার টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন, সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। পণ্য ক্রয়ের রসিদ নিয়ে সেখানে থাকা কিউআর কোড দিয়ে তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০