সব খবর ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

ঢাকা (উত্তর), ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে চিকিৎসকদের সম্মানে এক বর্ণাঢ্য রমাদ্বান কনফারেন্স ও গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই সম্মেলনে চিকিৎসকদের মানবসেবার ভূমিকা, স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ এবং সামাজিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণ এর সেক্রেটারি ও বিশিষ্ট ইএনটি সার্জন ডা. মারুফ শাহরিয়ারের সঞ্চালনায় এই কনফারেন্সে সভাপতিত্ব করেন এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডা. এমজি ফারুক হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ’র কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল।

রমাদ্বান কনফারেন্সের মূল আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার। তিনি রমাদান ও মানবসেবার তাৎপর্য বিষয়ে আলোকপাত করেন এবং চিকিৎসকদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান।

প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে ফ্যাসিবাদ পরবর্তী সমাজ সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তিনি স্বাস্থ্যসেবা খাতে নীতিমালা প্রণয়ন এবং চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এনডিএফ এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম চিকিৎসকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়কারী নন, বরং সমাজ বিনির্মাণেও তাদের ভূমিকা অনস্বীকার্য।

নুরুল ইসলাম বুলবুল তার বক্তব্যে জুলাই বিপ্লবে চিকিৎসকদের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বলেন, চিকিৎসকদের উচিত বিপ্লবের চেতনা ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করা।

এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার চিকিৎসক অংশগ্রহণ করেন। আলোচনা শেষে এক রূহানী পরিবেশে গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০