সব খবর
১৯ মার্চ ২০২৫, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যেকোনো আগ্রাসনের ‘সুস্পষ্ট ও চূড়ান্ত’ জবাব দেবে তেহরান

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের ‘সুস্পষ্ট ও চূড়ান্ত’ জবাব দেবে তেহরান। ইয়েমেনের প্রতি ইরানের সমর্থনকে কেন্দ্র করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

তেহরান থেকে এএফপি আজ এই খবর জানায়।

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ইঙ্গো-মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৫৩ বেসামরিক ব্যক্তি নিহত ও ১০১ জন আহত হন। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম ইয়েমেনে আগ্রাসন চালাল আমেরিকা।

ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইয়েমেনে হামলা চালানোর মাধ্যমে ইরানকে বার্তা দেয়া হয়েছে এবং বার্তায় কাজ না হলে ইরানের বিরুদ্ধেও হামলা হতে পারে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং এর জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেব। এই ব্যাপারে কারো মনে যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে।’

বাকায়ি আরো বলেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনের সরকার ও জনগণ যেসব পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে সেসব সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার একটি স্বাধীন দেশ হিসেবে তাদের রয়েছে। ইয়েমেনের সিদ্ধান্ত গ্রহণে ইরানের কোনো হাত নেই। তিনি ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো-মার্কিন বাহিনীর শনিবার রাতের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমেরিকা ও ব্রিটেন সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই আগ্রাসন চালিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০