সব খবর ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ৩:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিবাহিত বলে ফেসবুকে প্রচারণা, ছাত্রদল সভাপতি রাকিবুলের জিডি

বিবাহিত ও চার সন্তানের জনক বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানায় তিনি নিজে উপস্থিত হয়ে এ জিডি করেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র রাকিবুল গত ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান। তার আগে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক–বর্তমান শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে তানিয়া সুলতানা নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের ছবিসহ পোস্ট দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ‘বন্ধু ছাত্রসংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের স্ত্রী, চার সন্তানসহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুন।’

এই প্রচারণার পর শুক্রবার করা জিডিতে রাকিবুল বলেন, ‘আমি মানুষ, আওয়ামী লীগ না।’ ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের দুটি ফেসবুক গ্রুপ থেকে মডারেটরদের মাধ্যমে তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট ও অ্যাপ্রুভ করে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তিনি এই দুটি ফেসবুক গ্রুপের মডারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন।

শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক জানান, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে দুটি ফেসবুক পেজ থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের সাইবার ইউনিটের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০