সব খবর
২২ মার্চ ২০২৫, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে কুখ্যাত ‘সুমন বাহিনী’র ৫ সদস্য আটক

বাগেরহাটের মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, মাদকসহ পাঁচজনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।তারা সবাই সুন্দরবনের কুখ্যাত সুমন বাহিনীর সদস্য।

শনিবার (২২ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বন বিভাগের অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ১২টি দেশীয় অস্ত্র, ৯টি ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে আগে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা ওই সব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

আটকের পর শনিবার সকালে জব্দ মালামালসহ তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০