সব খবর
২৮ মার্চ ২০২৫, ৮:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল, ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত

রমজান মাসের শেষ শুক্রবারে (জুমাতুল বিদা) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই পরিপূর্ণ হয়ে গেছে পুরো মসজিদ। খুতবার আগে নফল নামাজ, তসবি পাঠ, দুয়া এবং কোরআন তেলাওয়াত করে সময় পার করছেন মুসল্লিরা।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে এমন চিত্রই চোখে পড়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, দুপুর ১২টার আগেই দলে দলে মুসল্লিরা মসজিদের ভেতরে প্রবেশ করছেন। সোয়া ১২টার মধ্যেই মসজিদের প্রধান অংশ পূর্ণ হয়ে যায়। ভেতরে স্থান সংকুলান না হওয়ায় পরবর্তীতে মুসল্লিরা বাইরের বারান্দা এবং দ্বিতীয়-তৃতীয় তলায় অবস্থান নেন। অনেককে বাইরেও নামাজ আদায় করতে দেখা গেছে।

মুসল্লিরা বলছেন, শুক্রবার এমনিতেই মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর জুমাতুল বিদা বা রোজার শেষ শুক্রবার হিসেবে আরও আজকের দিন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মুসল্লিরা বলেন, আজকের দিনটি সব মুসলমানদের জন্যই খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া জুমাতুল বিদা দিনটিকে আরও গুরুত্ববহ করেছে৷ সবাই আগেভাগেই মসজিদে চলে এসেছে৷ আজ মনে হচ্ছে, অন্যান্য শুক্রবারের তুলনায় মসজিদে ধর্মীয় ভাব গাম্ভীর্য বেশি।

জুমাতুল বিদা উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও জাতির কল্যাণে এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত এবং দোয়া করা হয়। তাছাড়া দেশের সব মসজিদে জুমা শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে।

রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। কুরআন হাদিসে কোথাও জুমাতুল বিদা নিয়ে বিশেষ কোনো ফজিলতের কথা বর্ণিত হয়নি। তবে জুমার দিন এবং রমজানের শেষ জুমা হওয়ার কারণে এই দিনটি গুরুত্বপূর্ণ। এই দিন আমল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। জুমাতুল বিদা মনে করে কোনো বিশেষ আমল ইবাদত করা যাবে না। অন্যান্য জুমার দিনের মতো এই জুমাতেও তাড়াতাড়ি মসজিদে গমন, আল্লাহর কাছে দোয়া, তাসবিহ তাহলিলসহ বেশ কিছু ইবাদত করা যেতে পারে বলে আলেমরা অভিমত দিয়ে থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০