সব খবর
৫ এপ্রিল ২০২৫, ৫:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের থানা সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ।

এম এ খালেক গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত ৫ আগস্টের পর তিনি চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন।

পুলিশ জানায়, অন্তর্বর্তী সরকারবিরোধী প্রচার, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতা-কর্মীদের জড়ো করে মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের পরিকল্পনা করছিলেন এম এ খালেক। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা একটি মামলার প্রধান আসামি ছিলেন এম এ খালেক। ওই মামলায় গত ২৪ অক্টোবর র্যা বের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি এলাকায় ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, এম এ খালেক ও তার নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার ও গুজব ছড়িয়ে এলাকায় ত্রাস তৈরি করতে কাজ করছিলেন। সারাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সরকারবিরোধী জনমত তৈরির চেষ্টা করছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০