সব খবর
৭ এপ্রিল ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ ও ইসরাইলি পণ্য বয়কটে উত্তরায় মশাল মিছিল

বৃহত্তর উত্তরার ছাত্র-জনতার আয়োজনে আজ বাদ মাগরিব উত্তরা ৭ নং সেক্টর রবীন্দ্র স্বরণী শহীদ মুগ্ধ মঞ্চে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মশাল মিছিল করা হয়। এছাড়াও আজ মুগ্ধ মঞ্চে জুলাইয়ের সর্বশেষ শহীদ মোঃ আশিকুর রহমান হৃদয়ের গায়েবানা জানাযার নামাজ ও আদায় করা হয়।

এ সময় তারা জুলাইয়ের বীরযোদ্ধা আতিকুল গাজীর উপর হামলার প্রতিবাদ জানান তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লাবিব হাসান, আরাফাত, নোমান, সোহেল, আমিনুল ইসলাম, মান্নান তালুকদার মাহিম, ফারাজ করিম। এ সময় গাজায় হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নেতা অধ্যক্ষ আশরাফুল হক। উপস্থিত ছাত্র- জনতা তাদের বক্তব্যে বলেন, ফিলিস্তিনের গাজাতে ইতিহাসের বর্বরোচিত হামলা করা হয়েছে।

গাজায় ইজরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বাংলাদেশ থেকে ইজরাইলের পণ্য চিরতরে নিষিদ্ধকরতে হবে,ইসরাইলের পণ্য বিক্রয় ও আমাদানি বন্ধ করতে হবে।
আজ রবিবার সন্ধ্যা ৭টায় মুগ্ধ মঞ্চ -এ বৃহত্তর উত্তরার ছাত্র-জনতা একত্রিত হয়ে গাজা রক্ষা এবং ফিলিস্তিনের জনগণের সমর্থনে প্রতিবাদ সভা ও মশাল মিছিল করেন। এ সময় তারা আরো বলেন দলমত নির্বিশেষে গাজায় ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হতে হবে।
তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য একসাথে আওয়াজ তুলবো এবং ইসরাইলি পণ্য বর্জনের জন্য সবার প্রতি অনুরোধ জানাবো।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দাবি জানিয়ে বলেন, প্রথমত ফিলিস্তিনের প্রতি সমর্থন করে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, ইজরায়েলি পণ্য চিহ্নিতকরণ ও ইজরায়েলি পণ্য বিক্রয় না করতে প্রতিটি দোকানে দোকানে জানিয়ে দিতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে যথাসাধ্য ব্যাবস্থার আহবান জানান তারা।

উপস্থিত নেতৃবৃন্দরা আরো বলেন,আসুন আমাদের উপস্থিতি দ্বারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াই এটি ও মানবাধিকারের পক্ষে শক্তিশালী অবস্থান নিতে পারে। তারা বলেন, এটাই আমাদের সময়, আসুন আমরা সবাই মিলে এক হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলবো। প্রতিবাদ সভায় শেষে ফিলিস্তিনে হামলা কেন – জাতি সংঘ জবাব চাই, গাজাতে হামলা কেন জবাব চাই জবাব চাই, দুনিয়ার মুসলিম এক হও এক হও এসব স্লোগান দেন তারা । স্লোগানে স্লোগানে মশাল মিছিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবিরা উত্তরা ৩ নং সেক্টর জসিমউদদীন ও হাউজ বিল্ডিং হয়ে বিমানবন্দর মহাসড়ক বিএনএস সেন্টার এসে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০