সব খবর
৮ এপ্রিল ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত, আহত আরও ৫জন

লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিপক্ষের হামলায় নুরুল আমিন (৫০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার তোরাবগঞ্জের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নুরুল আমিন ইউনিয়ন বিএনপির সদস্য।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত সেলিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে রাতে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরুল আমিনের সঙ্গে প্রতিবেশী সেলিম উদ্দিনের টাকাপয়সার লেনদেন ছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হতো।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনে চা-দোকানের দিকে আসছিলেন নুরুল আমিন।

এ সময় সেলিম উদ্দিনের নেতৃত্বে ৮-১০ জন যুবক তার ওপর হামলা চালান। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। তাতে নুরুল আমিনসহ অন্তত ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন বলেন, নুরুল আমিন তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেলিমের সঙ্গে কিছু টাকাপয়সা লেনদেনকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় প্রধান অভিযুক্ত সেলিম উদ্দিনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতির পাশাপাশি জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০