সব খবর
১৫ এপ্রিল ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার, নিহত বেড়ে ৫১ হাজার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আর্টিলারি, হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে এবং স্থলভাগেও হামলা তীব্র করেছে।  

গাজা থেকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকায় তাঁবুতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন, মাহমুদ এবং হাইথাম হামদান।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটিতে আর্টিলারি শেল ছুড়ছে ইসরায়েলি বাহিনী, সেইসঙ্গে সাঁজোয়া যান থেকে গুলি চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলে আবাসান শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করেছে।

গাজা সিটির শুজাইয়াতেও ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা চালিয়েছে। এ ছাড়া আর্টিলারি হামলা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিশাল একটি বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রাফায় তারা একটি আবাসিক ব্লক গুঁড়িয়ে দিয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৮৩ জনে পৌঁছেছে। সেইসঙ্গে আহত হয়েছে এক লাখ ১৬ হাজার ২৭৪ জন।

তবে গাজার সরকারি মিডিয়া কার্যালয় বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার ব্যক্তি মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০