সব খবর
১৭ এপ্রিল ২০২৫, ৬:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ ২ ম্যাচে খেলেননি ইমরুল, আবাহনীর বিপক্ষে খেলবেন তো?

গেল রোববার একাদশ রাউন্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপপর্বের খেলা। আর এই ১১ ম্যাচ শেষে ১২ দলের মধ্যে ৬ দলের সুপার লিগ নিশ্চিত হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বে ১১ ম্যাচ খেলে ৯ জয়ে ১৮ পয়েন্ট দলটির। সমান সংখ্যক ম্যাচ এবং পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

তালিকার পাঁচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, তারা জিতেছে ৭ ম্যাচে। সুপার লিগের প্রথম রাউন্ডে আগামীকাল বৃৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ রূপগঞ্জ। একইদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। বিকেএসপির আরেক ভেন্যুতে গাজী ক্রিকেটার্সের প্রতিপক্ষ গুলশান।

সুপার লিগ শুরুর আগে আলোচনায় ইমরুল কায়েসের নাম। এর পেছনে কারণও আছে। অগ্রণী ব্যাংকের অধিনায়ক সবশেষ দুই ম্যাচে খেলেননি দলের হয়ে। খোঁজ নিয়ে জানা গেছে সবশেষ গ্রুপ পর্বের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ইমরুল ছিলেন বিশ্রামে। এর আগের ম্যাচ খেলেননি ইনজুরির কারণে।

তবে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ইমরুল। বর্তমানে পুরোপুরি ফিট রয়েছেন বলে জানা গেছে। চলমান ডিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। অগ্রণী ব্যাংকের হয়ে ৯ ম্যাচে খেলে করেছেন ৪৪৪ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০