সব খবর
২৬ এপ্রিল ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিএসএল সম্প্রচারে জড়িত ভারতীয় কর্মীদের ফেরত পাঠাল পাকিস্তান

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত ও ১০ জন আহত হওয়ার পর ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। অন্যদিকে পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠিয়েছে পাকিস্তান।

পাঞ্জাব পুলিশের বরাতে জিও নিউজ জানিয়েছে, সম্প্রচার সংস্থার ২৩ জন ভারতীয় নাগরিককে ভারতে পাঠানো হয়েছে। সম্প্রচার সংস্থার সদস্যদের ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয়েছে।

পেহেলগামে হামলার প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের অবিলম্বে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

হামলার পরপরই বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা দ্বিপাক্ষিক ক্রিকেটে ভারতের সঙ্গে পাকিস্তানের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত দিয়েছেন।

রাজীব শুক্লা জানিয়েছেন, ভবিষ্যতে কোনো দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে খেলব না।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই বৈরি প্রতিবেশির মধ্যকার সম্পর্কে ফের ভাটা পড়েছে। আর দুই দেশের মধ্যে যখনই রাজনৈতিক টানাপড়েন তৈরি হয়, তার প্রথম প্রভাবটা পড়ে ক্রিকেটে।

সে ধারাবাহিকতায় এবার ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানায়, পাকিস্তানের সঙ্গে আর কখনোই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না দলটি।

এদিকে পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানকে দোষারোপ বেশকিছু পদক্ষেপ নেওয়ায় পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এই কর্মীরা পাকিস্তান সুপার লিগে সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন। তারা চলে গেলে বিঘ্ন ঘটতে পারে লিগের সম্প্রচারের কাজে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন। তাদেরকে ভারতে ফিরে যেতে বলা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০