সব খবর
২৮ এপ্রিল ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবরকে আউট করে আমিরের সে কী উল্লাস!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাবর আজমকে আউট করে বুনো উল্লাস করতে দেখা গেছে মোহাম্মদ আমিরকে। রুদ্ধশ্বাস ম্যাচে পেশোয়ার জালমির অধিনায়ক বাবরকে আউটের পর ভারতীয় সিনেমা ‘পুষ্পার’ নায়ক আল্লু অর্জুনের মতো উদযাপন করে আলোচনার জন্ম দিয়েছেন এই বাঁহাতি পেসার।

রোববার (২৭ এপ্রিল) গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় ওভারে এক ইনসুইং ডেলিভারিতে বাবরকে বোল্ড করেন আমির। চলতি টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাবরকে আউট করলেন তিনি। আগের দেখায়ও রানের খাতা খোলার আগেই বাবরকে সাজঘরের পথ চেনান ৩৩ বছর বয়সি এই পেসার।

রোববার বাবরকে আউট করার পর নিজের দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ডাগআউটের দিকে দৌড়ে যান। ‘পুষ্পা’ সিনেমার কায়দায় চোয়ালের নিচে হাত বুলিয়ে উদযাপন। তার এমন বুনো উদযাপন মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আমির বলেন, ‘এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা টি-টোয়েন্টি ক্রিকেটকে আরো উপভোগ্য করে তোলে। মাঠে হোক বা সামাজিক মাধ্যমে—এটা দর্শকদের জন্য আনন্দদায়ক। একজন বোলার হিসেবে আমার কাজ হলো ব্যাটসম্যানকে চ্যালেঞ্জ করা, আগ্রাসন দেখানো এবং আউট করা।’

বাবরের প্রশংসা করে আমির যোগ করেন, ‘বাবর একজন দুর্দান্ত ব্যাটসম্যান, এতে কোনো সন্দেহ নেই। আমি নতুন বলে দুই দিকে সুইং করার চেষ্টা করি। ও যখন আউট-সুইংয়ের জন্য প্রস্তুত ছিল, তখন ইন-সুইং দিলাম—এবং এটা কাজে দিয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০