সব খবর
২৯ এপ্রিল ২০২৫, ৫:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কানাডায় নির্বাচন: ট্রাম্পবিরোধী মার্ক কার্নির দলের জয়

কানাডার সাধারণ নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি নেতৃত্বাধীন দল লিবারেল পার্টি জয়লাভ করেছে। তবে কার্নির দল ৩৪৩ আসনের হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, তা এখনো নিশ্চিত নয় বলে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। 

কানাডার পাবলিক সম্প্রচারমাধ্যম সিবিসি তাদের সর্বশেষ প্রাথমিক ফলাফলে জানিয়েছে, লিবারেল পার্টি এখন পর্যন্ত ১৬৩টি আসনে জয় পেয়েছে। নিকট প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ পেয়েছে ১৪৯ আসন। এ ছাড়া ব্লক কুইবেকোইস ২৩টি, নিউ ডেমোক্র্যাট পার্টি ৭টি এবং গ্রিন পার্টি ১টি আসন পেয়েছে।

সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে দেশটির যেকোনও দলকে ১৭২টি আসনে জয় পেতে হবে। বিবিসি বলছে, লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও মার্ক কার্নিই যে প্রধানমন্ত্রী থাকবেন, তা অনেকটা নিশ্চিত।

এদিকে এরই মধ্যে লিবারেল পার্টির অফিসে সমর্থকরা উল্লাস শুরু করেছেন। তবে দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে কিনা- এর জন্য সমর্থকরা অধীরে অপেক্ষা করছেন। ধারণা করা হচ্ছে, শিগগিরই মার্ক কার্নি সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।

কার্নিভোট দেওয়ার পর কার্নি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ক্রমাগত হুমকির মধ্যে দেশটিতে গতকাল এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মার্ক কার্নি তার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের এসব হুমকির ক্রমাগত বিরোধিতা করে আসছিলেন।

তিনি গত ২৪ এপ্রিল বলেছেন, এটা কানাডা এবং আমরাই এখানে সিদ্ধান্ত নেবো কী ঘটবে। ট্রাম্পের এসব হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি সবাইকে এক হতে এবং ভোট দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০