সব খবর
১ মে ২০২৫, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের বিষয়ে বিসিবি ও এর সভাপতির আইনি নোটিশ ও ইত্তেফাকের বক্তব্য

গত ২৪ এপ্রিল দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘স্বেচ্ছাচারিতায় জিম্মি বাংলাদেশ, কমছে মান, আসছে না কাঙ্ক্ষিত ফল’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ ছাপানোর জন্য ইত্তেফাকের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এর প্রেসিডেন্ট ফারুক আহমেদের পক্ষে আইনি নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আনিসুজ্জামান ।

গত সোমবার পাঠানো ঐ আইনি নোটিশে বলা হয়, ‘দৈনিক ইত্তেফাক’-এ যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। এতে বিসিবি ও এর সভাপতির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

নোটিশে আরো বলা হয়, প্রতিবেদনে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডের বিপুল পরিমাণ ফিক্সড ডিপোজিটের অর্থ সমস্যা থাকা ব্যাংকে স্থানান্তর করার যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও সাজানো। প্রতিবেদনের মাধ্যমে কোনো যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ক্রিকেটের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে।

আইনি নোটিশে আরো বলা হয়, সংবাদের তথ্যসূত্র ছিল অবিশ্বস্ত ও উদ্দেশ্যপ্রণোদিত। বিসিবি বরাবরই আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে অটল রয়েছে। নোটিশে ‘দৈনিক ইত্তেফাক’-এর সম্পাদক ও প্রকাশককে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে বিসিবির লোগো ও সভাপতির ছবিসংবলিত একটি স্পষ্ট খণ্ডন প্রতিবেদন প্রকাশ করতে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ আদালতে (দেওয়ানি ও ফৌজদারি) আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

ইত্তেফাকের বক্তব্য

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে শুধু বিসিবির অর্থ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ অর্থ স্থানান্তর করে বিসিবি সভাপতি দুর্নীতি করেছেন কিংবা আর্থিকভাবে লাভবান হয়েছেন সে বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে শুধু দৈনিক ইত্তেফাকেই নয়, সহযোগী বিভিন্ন দৈনিকেও রিপোর্ট প্রকাশিত হয়েছে। আইনি নোটিশে বিসিবির অর্থ স্থানান্তরের বিষয়টি উল্লেখ করা হলেও ইত্তেফাকের প্রতিবেদনে অন্য যে বিষয়গুলোর উল্লেখ ছিল, প্রতিবাদে সে বিষয়গুলো উল্লেখ করা হয়নি। যেমন ‘বাংলাদেশের ক্রিকেটের ব্রডকাস্ট রাইটস না পাওয়া’, ‘বিদেশ সফরে বিসিবি সভাপতির ৮০ লাখ টাকা ব্যয়’, ‘ডিএ বাবদ টাকা বাড়িয়ে নেওয়া’, ‘চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে দুবাইয়ের খেলা শেষ হওয়ার পর বোর্ড সভাপতির রাওয়ালপিন্ডি না গিয়ে দুবাই অবস্থান’, ‘ব্যাংক গ্যারান্টি ছাড়া দল বরাদ্দ’, ‘বিপিএল টুর্নামেন্টে খেলতে আসা ক্রিকেটারদের অর্থ পরিশোধ না করা বিষয়ে বোর্ডের নির্লিপ্ততা’ প্রভৃতি উল্লেখযোগ্য

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০