সব খবর
৬ অক্টোবর ২০২৪, ৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: মাহফুজ আলম

ঢাকা: প্রশাসন এবং দলীয়ভাবে গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদের সব দোসরকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

শনিবার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ সংবাদ সম্মেলনে আরও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, প্রশাসনের বাইরে দলীয়ভাবে গণহত্যার সঙ্গে জড়িত ছিল এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা রেখেছিল তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। ধীরে ধীরে সবাইকে সঠিক মামলা এবং তদন্তের ভিত্তিতে শাস্তির আওতায় আনা হবে। এটা আমাদরে স্পষ্ট অবস্থান।

সব পর্যায়ের অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মাহফুল আলম বলেন, প্রশাসনের ভেতরে যারা ফ্যাসিবাদের দোসর তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে। সরকার এই ব্যাপারে যথেষ্ট সক্রিয় আছে। যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের কীভাবে শাস্তির আওতায় আনা যায়। তারা যে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে।

তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের দ্বিতীয় মাস। এই সময়ের মধ্যে সরকার মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যমান জনগণের আকাঙ্ক্ষার জায়গাগুলো থেকে যে সংস্কার রয়েছে সে সংস্কারগুলো করার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে প্রশাসনের যেসব জায়গাতে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় ছিল, এরই মধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, অনেকের নামেই মামলা আছে। এসব ক্ষেত্রে পরবর্তী কার্যক্রম চলমান আছে।

আরেক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, শেখ হাসিনাই নয় শুধু যতজন গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন সবার বিচারের ব্যাপারে বিএনপি তাদের অভিমত ব্যক্ত করেছে স্পষ্টভাবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে- আমাদের কার্যক্রম চলমান রয়েছে, ট্রাইব্যুনালে এরই মধ্যে অনেকগুলো মামলা চলমান আছে এবং গুমের যে অভিযোগগুলো পড়েছে তার ভিত্তিতে আয়নাঘর পরিদর্শনে যাওয়া হয়েছে। এই কাজগুলোও চলমান আছে।

দ্রব্যমূল্য বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের পক্ষপাতি এবং প্রথম থেকেই সরকার সিন্ডিকেট এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আপনারা জানেন আইনশৃঙ্খলা বাহিনীর একটা বেহাল দশা ছিল এবং ধীরে ধীরে তারা নিজেদের অবস্থানে ফেরত আসছে।

মাহফুজ আলম বলেন, আমরা আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হবে এবং চাঁদাবাজি বন্ধ করার সুযোগ তৈরি হবে। এর পরবর্তীতে আশা করি দ্রব্যমূল্যর একটা সুরাহা আমরা করতে পারবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০