সব খবর
৪ মে ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের সময় জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং তা কত দ্রুত হতে পারে—সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন রুশ রাষ্ট্রদূত।

 

রোববার (৪ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, ‘রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন। নির্বাচন কত দ্রুত হবে, সেই বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে রাশিয়া, একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। নির্বাচিত সরকার থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়—এমনটাই তাদের বক্তব্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এখন একটা অনিশ্চয়তা বিরাজ করছে। এই অবস্থায় আন্তর্জাতিক পক্ষগুলোও অপেক্ষায় রয়েছে—কখন একটি গ্রহণযোগ্য, নির্বাচিত সরকার ক্ষমতায় আসে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা প্রসঙ্গে আমীর খসরু জানান, রাশিয়া এ প্রকল্পের দ্রুত সমাপ্তি চায়। এটি একটি বড় বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতীক। তবে এই প্রকল্প ঘিরে কিছু প্রশ্ন ও বিতর্ক থাকায় সেটি অন্য একটি প্রসঙ্গ বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক ও ভবিষ্যতের পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়। খসরু বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। আগামী দিনে এই সম্পর্ককে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও কথা হয়েছে।’

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০