সব খবর
৫ মে ২০২৫, ৫:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে টর্চ জ্বালিয়ে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৫০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

 

রোববার (৫ মে) রাতে  ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে সংঘর্ষ। এসময় দুপক্ষের লোকজনই টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুর্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দবির মাতব্বরের সঙ্গে একই গ্রামের বজলু মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার সন্ধ্যায় বুদ্ধি প্রতিবন্ধী সোলেমান নামের এক যুবকের উস্কানিমূলক কথা বলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় পরে রাত ৮টার দিকে দবির মাতুব্বরের পক্ষে সোলেমান মাতুব্বর ও বজলু মুন্সি দলের শাহআলমের কথা কাটাকাটি হয়।এরপর এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

দুই দল গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, টেঁটা, রাম দা ও ইট নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে কুদ্দুস মোল্লা নামের এক ব্যক্তি নিহত হন। এ ছাড়া অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তাহসিন জুবায়ের জানান, সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত ৬-৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। কুদ্দুস মোল্লা নামের একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি রাশেদ খাঁনের

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধির বৈঠক দুপুরে

মুনিয়া হত্যারহস্য ফাঁস

১০

উপরে ‘সিঙ্গাপুর’ নিচে আবদুল্লাহপুর

১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

১২

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ

১৪

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

১৫

হঠাৎ জ্বরে পড়লে কী করবেন

১৬

মিথিলার নামের আগে থাকবে ‘ডক্টর’

১৭

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

১৮

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

১৯

নামাজ শেষে বেরিয়ে জামায়াত নেতার প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

২০